• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সীমান্ত থেকে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করলো বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্ত থেকে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করলো বিজিবি

সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তেতুলতলা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: