• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরার আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

সাতক্ষীরার আশাশুনিতে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আমান উল্লাহ বিশ্বাস ওরফে সেফ (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমান উল্লাহ ওই গ্রামের মাছুম বিশ্বাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে ফকরাবাদ গ্রামের ভুক্তভোগী মাছুমা খাতুনের (৩৩) বসতঘরে প্রবেশ করে বাতি নিভিয়ে দেন অভিযুক্ত আমান উল্লাহ। এ সময় ওই নারী শয়নকক্ষে ছিলেন। অভিযোগ অনুযায়ী, এ সুযোগে তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে আমান উল্লাহ। এসময় ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত আমান উল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) ভোর রাত সাড়ে ১২টার দিকে মাছুমা খাতুন আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২১, তারিখ-২৬ অক্টোবর ২০২৬। এ মামলা দায়ের পর আশাশুনি থানার ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম আসামি আমান উল্লাহকে ভোর রাতে বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রাম থেকে গ্রেফতার করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত