• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে যাওয়া চাষীর হাত কাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৪:০৮, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে যাওয়া চাষীর হাত কাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বন্যহাতির কবল থেকে ধান পাহারা দিতে গিয়ে নেজাম উদ্দিন নামের এক চাষি খুন হয়েছেন। দুর্বৃত্তরা তার দুটি হাত কনুই থেকে কেটে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, মীরেরখীল কালিছড়ি ব্রিজ সংলগ্ন মাতব্বর বাড়ির পাশে বন্যহাতির কবল থেকে ক্ষেতের পাকা ধান রক্ষা করতে পাহারা দিতে গিয়েছিলেন চাষী নেজাম উদ্দিন। কিন্তু সকাল হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে সড়কের মাঝখানে বৃষ্টির পানিতে তার  মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার দুটি হাত কনুই থেকে কাটা ছিলো।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে কি কারণে, কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত