• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ডিএমপির অভিযানে ৫২৫ জন গ্রেফতার, মামলা ৪৬

প্রকাশিত: ১২:০৫, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ডিএমপির অভিযানে ৫২৫ জন গ্রেফতার, মামলা ৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা এবং ৮০ বোতল এসকাফ সিরাপ। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন ও ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন: