• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৯ কেজি গাঁজা ও মদসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১৪:১৩, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১৯ কেজি গাঁজা ও মদসহ গ্রেফতার ১

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজা ও দুই বোতল মদসহ মোহাম্মদ আলী সুমন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যাত্রাবাড়ী থানাধীন মাওয়া ও কেরানীগঞ্জগামী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ কেজি গাঁজা, দুই বোতল মদ ও একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার সুমন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গোমারবাড়ী এলাকার বাসিন্দা। ডিএমপি জানায়, গ্রেফতারের পর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন: