• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৫৪ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৫৪ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

যশোরে ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের সরকারি চোরাই গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট-সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম। পরে তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলার হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়া নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট-সংলগ্ন এলাকার রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্য্যবানু-১১ নামের কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ৩৮০ বস্তায় থাকা মোট ১৫০ টন গম এবং কার্গো জাহাজটি জব্দ করা হয়। জব্দ করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা।

এ সময় জাহাজের ছয়জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিভি/যশোর/পিএইচ

মন্তব্য করুন: