• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিএনপির শোডাউনে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই নেতাকে আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:০২, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিএনপির শোডাউনে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই নেতাকে আটক

সাতক্ষীরায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ঢালিপাড়া গ্রামের আলতাফ হোসেন হেলালের ছেলে ও সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান (১৯) এবং একই এলাকার আমবীরের ছেলে ও ছাত্রলীগের সদস্য মো. মিন্টু (১৮)।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে আলিপুর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে শোডাউনে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হাতে ইটপাটকেলসহ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। পরে তাদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো বিষয় এখানে ঘটেনি। মূলত আটক ব্যক্তিরা থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। পুলিশ আগে থেকেই তাদের গ্রেফতারের জন্য এলাকায় নজরদারি রেখেছিল এবং স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বিভি/সাতক্ষীরা/পিএইচ

মন্তব্য করুন: