• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে কমলো ব্যাংকের কর্মঘণ্টা, আর্থিক প্রতিষ্ঠানের জন্য সময়সূচি প্রকাশ

প্রকাশিত: ২০:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রমজানে কমলো ব্যাংকের কর্মঘণ্টা, আর্থিক প্রতিষ্ঠানের জন্য সময়সূচি প্রকাশ

আসন্ন রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএফআইএম জানায়, নতুন সময় অনুযায়ী রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

ফলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
 
রমজান মাস শেষ হওয়ার পরে আর্থিক প্রতিষ্ঠানে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিভি/এজেড

মন্তব্য করুন: