• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

দফায় দফায় পতন, স্বর্ণের বাজার নিয়ে যে পূর্ভাবাস দিলো গোল্ডম্যান স্যাকস

প্রকাশিত: ২২:১২, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১২, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দফায় দফায় পতন, স্বর্ণের বাজার নিয়ে যে পূর্ভাবাস দিলো গোল্ডম্যান স্যাকস

বিশ্ববাজারে সোনার দাম কমলেও দীর্ঘ মেয়াদে মূল্যবৃদ্ধির আশা করছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে। এর আগে এ পূর্বাভাস ছিল ৪ হাজার ৮০০ ডলার।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং এতে বেসরকারি বিনিয়োগের চাহিদা কমার আশঙ্কায় পূর্বাভাস কমিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনার মজুত বাড়ানো অব্যাহত রাখায় দীর্ঘ মেয়াদে দাম বাড়তে পারে বলে মনে করছে তারা।

চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্টে উঠেছিল। তবে এরপর থেকে দাম কমেছে প্রায় ৩৬ শতাংশ। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে ৩ হাজার ৫৮৫ ডলার ৯২ সেন্টে দাঁড়ায়। গত সপ্তাহে দাম কমেছে প্রায় ৮ শতাংশ, যা আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ৬৭৫ টন সোনা কিনেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে সোনাভিত্তিক বিনিয়োগ তহবিলেও উল্লেখযোগ্য বিনিয়োগ এসেছে।

গোল্ডম্যান স্যাকসের ধারণা, ফেড ২০২৭ সালের ডিসেম্বর থেকে সুদের হার কমাতে শুরু করলে পশ্চিমা বাজারে সোনায় বেসরকারি বিনিয়োগ বাড়তে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনাকাটা অব্যাহত থাকলে দাম বৃদ্ধিতে তা সহায়ক হবে।

তবে স্বল্প মেয়াদে সোনার বাজারে চাপ থাকতে পারে। সুদের হার বৃদ্ধি, ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের নগদ অর্থ সংগ্রহের প্রবণতা সোনার দাম আরও কমাতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত