• NEWS PORTAL

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে বন্দরে ২৫ লাখ টন কার্গো ও ৫৪ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং

প্রকাশিত: ১২:৩৮, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১২:৩৮, ২৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের ছুটিতে বন্দরে ২৫ লাখ টন কার্গো ও ৫৪ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং

ঈদের ছুটির মধ্যেও চট্টগ্রাম বন্দরে অপারেশনাল সক্ষমতা বজায় ছিলো। নিরবচ্ছিন্নভাবে পণ্য খালাস ও জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করেছে কর্তৃপক্ষ।

ঈদের ছুটির মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের অপারেশনাল কার্যক্রম চালু রাখতে নানা উদ্যেগ নেয়। বন্দরের অপারেশনাল কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের রোস্টারভিত্তিক দায়িত্ব পালন, সার্বিক মিনটরিং ও পণ্য আমদানি-রফতানির সাথে জড়িত সকলের সহযোগিতার ফলে বন্দরকে কর্মমুখর রাখা সম্ভব হয়েছে। ফলে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনে বন্দরে মোট ২৫ লাখ ৮ হাজার ৬১৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এরমধ্যে আমাদনিকৃত পণ্য ২৩ লাখ ৬১ হাজার ৭৮৬ মেট্রিক টন। রফতানি পণ্য এক লাখ ৪৬ হাজার ৮২৮ মেট্রিক টন। ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ৪ লাখ ৩৪ হাজার ৪৩৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। 

এই সময়ে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে- ৫৪ হাজার ৮৯৮ টিইইউএস (TEUs)। আমাদনিকৃত কনটেইনার ২৮ হাজার ৯৬১ টিইইউএস। রফতানি কনটেইনার ২৫ হাজার ৯৩৭ টিইইউএস। ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৮৬১ টিইইউএস কনটেইনার প্রসেস করা হয়েছে।

এই সপ্তাহে মোট ৬৪টি জাহাজ বন্দরে বার্থিং ও হ্যান্ডলিং করা হয়েছে। ১৯ মার্চ সর্বোচ্চ ১৪টি জাহাজ হ্যান্ডলিং করা হয়। ছুটির আমেজ কাটিয়ে ২৩ মার্চ পুনরায় ১২টি জাহাজ হ্যান্ডলিং করে বন্দর গতিতে ফিরে আসে।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম বন্দরে ৫৯ হাজার টিইইউএস কনটেইনার ধারণ ক্ষমতার বিপরীতে এখন কনটেইনার আছে ৪৩ হাজার ২০০ টিইইউএস।

এছাড়া আইসিডি কমলাপুরগামী ৫১২ টিইইউএস কনটেইনার বর্তমানে বন্দরে অবস্থান করছে। উৎসবের মৌসুমেও চট্টগ্রাম বন্দরের এই ধারবাহিক পারফরমেন্স দেশের সরবরাহ চেইনকে স্থিতিশিীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: