• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

প্রকাশিত: ১০:৩৬, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে তেলের দাম। পুরো সপ্তাহজুড়েই ওঠানামার পর শুক্রবার (২৭ মার্চ) দিনের শুরুতেই এ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স। 

তেলের দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা স্থগিতের ঘোষণা। তিনি ঘোষণা দিয়েছেন,  ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখবেন। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ১০৭.১১ ডলারে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮৩ সেন্ট বা ০.৮৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.৬৫ ডলারে নেমে আসে।

এর ফলে আগের সেশনে দামের যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিলো, তা অনেকটাই কমে গেছে।

বিভি/এআই

মন্তব্য করুন: