• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

একলাফে সোনালি মুরগির দাম কেজিতে বাড়লো ৭০-১০০ টাকা

প্রকাশিত: ১৫:৪৪, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
একলাফে সোনালি মুরগির দাম কেজিতে বাড়লো ৭০-১০০ টাকা

ছবি: সংগৃহীত

হঠাৎ অস্বস্তিতে মাছ-মুরগির বাজার। যেন দাম বাড়ানোর প্রতিযোগিতা। সোনালি মুরগির দামই বেড়েছে কেজিতে ৭০ থেকে ১০০ টাকা।

দুই কেজি সোনালি মুরগির দামে কেনা যাচ্ছে এক কেজি গরুর মাংস। সোনালি মুরগির দাম এখন ঈদের আগের চেয়েও বেশি। ধরনভেদে কেজি ৩৬০ থেকে ৪০০ টাকা।  ব্রয়লার মুরগির কেজিও ২০০ টাকার ওপরে।

এদিকে, চড়েছে মাছের বাজারও। সপ্তাহের ব্যবধানে মিঠা পানির বড় মাছ কেজিতে দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। সরবরাহ ঘাটতি ও বাড়তি পরিবহণ খরচের অজুহাত ব্যবসায়ীদের।

এ পরিস্থিতিতে বিপাকে সীমিত আয়ের মানুষ। তবে কিছুটা স্বস্তি চাল ও মুদি পণ্যের বাজারে। এক মাসের মধ্যে নতুন চাল উঠবে, তাই আপাতত চালের দাম বাড়বে না বলে আভাস বিক্রেতাদের।

 এদিকে, সবজির সরবরাহ বাড়লেও ক্রেতা কম। রমজান জুড়ে শতকের ঘর পার করা বেশিরভাগ সবজির দামই কেজিতে ১০-২০ টাকা কমেছে।  

বিভি/এআই

মন্তব্য করুন: