ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো চীনা মুদ্রা
মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের মান আরও বেড়েছে। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১৭ পিপস বেড়ে ৬ দশমিক ৭৩১৩ ইউয়ানে দাঁড়িয়েছে।
চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, দেশটির স্পট বৈদেশিক মুদ্রাবাজারে ইউয়ানের বিনিময় হার কেন্দ্রীয় সমতা হারের তুলনায় প্রতিদিন সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারে।
বাজার খোলার আগে আন্তঃব্যাংক বাজারের বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড় হিসাবের ভিত্তিতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার নির্ধারণ করা হয়।
সূত্র: সিএমজি, সিনহুয়া
বিভি/টিটি













মন্তব্য করুন: