• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শীতের আগাম সবজি বাজারে, তবুও চড়া দাম 

প্রকাশিত: ১৩:০৮, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শীতের আগাম সবজি বাজারে, তবুও চড়া দাম 

শীতের আগাম সবজি বাজারে এলেও রাজধানীতে সবজির দামে স্বস্তি ফেরেনি। পেঁপে, লাউ আর মিষ্টিকুমড়া ছাড়া ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। এক মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে টমেটোর দাম। কেজিপ্রতি ২০ টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম বাড়লেও হালিতে পাঁচ টাকা করে কমে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি হালি ডিম। আগামী মাস থেকে মাছের দাম কমে আসবে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।  

রাজধানীর পলাশী কাঁচা বাজারে দেখা যায় নিত্যপণ্যের দামের উত্তাপ। বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য।

ব্রয়লার মুরগি সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজিতে। মাংসের দাম বাড়লেও হালিতে ৫ টাকা কমেছে ডিমের দাম।

শীতের আগমনী সবজি বাজারে আসলেও এখনও কমে নি সবজির দাম। শিম, বেগুন ও টমেটোসহ অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। ক্রেতাদের ক্ষোভ আয় না বাড়লেও বেড়ে যাচ্ছে নিত্যপণ্যের দাম।

মাছের বাজারে এখনও রয়েছে চড়া দাম। আগামী মাস থেকে দাম কমে আসবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। ডালের দাম কেজি ১০-১২ টাকা করে বেড়েছে। আর চাহিদামাফিক সোয়াবিন তেল পাচ্ছে না বলছেন ব্যবসায়ীরা।

শীতের সবজি পুরোদমে এলে দাম কমবে বলছেন বিক্রেতারা। সেই অপেক্ষাতেই রয়েছে সীমিত আয়ের মানুষ।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: