• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মজুরি বৃদ্ধির আন্দোলনে বন্ধ প্রায় ২০০ পোশাক কারখানা, বড় ক্ষতির শঙ্কা

প্রকাশিত: ০৮:৩৬, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৩৭, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মজুরি বৃদ্ধির আন্দোলনে বন্ধ প্রায় ২০০ পোশাক কারখানা, বড় ক্ষতির শঙ্কা

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর আন্দোলনের জেরে দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে প্রায় ২০০টি পোশাক কারখানা। এতে শুধু উৎপাদন ব্যাহত হচ্ছে না, সময়মতো রফতানি পণ্য সরবরাহ নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। কারখানা বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মালিকরা। এ সংকট দীর্ঘায়িত হলে পাটশিল্পের মতো দেশের পোশাক খাতেও বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

দেশের রফতানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাকশিল্প। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় ৪৪ লাখ মানুষের। তবে মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে শ্রমিক আন্দোলনের কারণে বেশ কিছু কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।

শ্রমিক আন্দোলনের জেরে গত ২০ নভেম্বর পর্যন্ত ১৯৪টি পোশাক কারখানা বন্ধ ছিল। এ ছাড়া নিরাপত্তাহীনতার আশঙ্কায় আরও দেড় শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে প্রতিদিন বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি করছেন কারখানার মালিকরা।

অর্থনীতিবিদদের মতে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের পেছনে রাজনৈতিক অস্থিরতাও ভূমিকা রাখছে। এ পরিস্থিতিতে পোশাক খাতের উৎপাদন ও রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, চলমান সংকট দীর্ঘায়িত হলে দেশের পোশাকশিল্পও পাটশিল্পের মতো বড় ধরনের পতনের মুখে পড়তে পারে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত