• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী 

প্রকাশিত: ১৫:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী 

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আদালতে মামলা থাকায় গত বছরের বন্ধ থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, খুব দ্রুতই প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে।

তিনি জানান, এর মধ্যে সরকারিভাবে শিক্ষার্থীদের ৮০ শতাংশ এবং বেসরকারি অর্থাৎ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের ২০ ভাগ পরীক্ষায় অংশ নিতে পারবে। আগামী বছর থেকে মাসিক টাকা বাড়ানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন আরও জানান, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছে ৬৮ হাজার ৭৬৮ জন। এর মধ্যে মেধা বৃত্তি ২১ হাজার ৪৯৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৭ হাজার ২৬১ জন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা ২২ হাজার ৩৬০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট বৃত্তির সংখ্যা ২০৮ জন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত