‘বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার’
ছবি: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর এসেছে। ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির সমস্যায় যাতে আর কেউ আটকে না যায়, সে জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। মূলত যারা কোরিয়া, জাপান, চীন, জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাদের ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করতে এই সহায়তা দেওয়া হবে।
নুরুল হক নুর বলেন, অনেক শিক্ষার্থী শুধুমাত্র ব্যাংক সলভেন্সির অভাবে বিদেশে পড়তে যেতে পারেন না। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ তাদের জন্য বড় সুযোগ তৈরি করবে।
বিভি/এমআর



মন্তব্য করুন: