• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

নটর ডেম কলেজে ৩ দিনব্যাপী ছায়া জাতিসংঘ 

প্রকাশিত: ১৩:১৩, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৩৯, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নটর ডেম কলেজে ৩ দিনব্যাপী ছায়া জাতিসংঘ 

নটর ডেম কলেজ,ঢাকার নটর ডেম ইন্টারন্যাশনাল পিস এন্ড হারমনি ক্লাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী অষ্টম নটর ডেম কলেজ ছায়া জাতিসংঘ।

এ বছরের আসরের মূল প্রতিপাদ্যে কূটনীতির মূল্যবোধ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংলাপ,পারষ্পরিক সন্মান ও বহুপাক্ষিক সহযোগিতার যে মূলনীতির ওপর আন্তর্জাতিক কূটনীতি প্রতিষ্ঠিত তার তরুণ প্রতিনিধিদের মধ্যে অনুশীলন ও অনুধাবনের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। 

এবারের সম্মেলনে  মোট ১২টি কমিটিতে ৪২০ জন ডেলিগেট অংশগ্রহণ করছে। তিন দিনের কমিটি অধিবেশনগুলোতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্যারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পুরষ্কার প্রদান করা হবে। সম্মেলনের মিডিয়া পার্টনার বাংলাভিশন।

বিভি/এআই

মন্তব্য করুন: