• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ঢাবির ১০ বিভাগ, বাংলাদেশেও শীর্ষে

প্রকাশিত: ২১:০৪, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ঢাবির ১০ বিভাগ, বাংলাদেশেও শীর্ষে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাসে প্রথমবারের মতো কিউএস (Quacquarelli Symonds) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬’-এ ১০টি বিভাগের স্থান করে নিয়েছে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি সর্বোচ্চ অবস্থান। গত বছর ঢাবির ৯টি বিভাগ র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছিল। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৬-এ ৫৮৪তম অবস্থানে রয়েছে ঢাবি।

জানা যায়, বুধবার (২৫ মার্চ) কিউএস বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। প্রতি বছরের মার্চে এই তালিকা প্রকাশ করা হয়। এবারের র‌্যাঙ্কিংয়ে দুটি ক্যাটাগরি রয়েছে – প্রধান বিষয় (Broad Subject) এবং নির্দিষ্ট বিষয় (Narrow Subject)। Broad Subject ক্যাটাগরিতে পাঁচটি বিভাগ রয়েছে, যার মধ্যে ঢাবি তিনটি বিভাগে স্থান পেয়েছে। Narrow Subject ক্যাটাগরিতে ৫৫টি বিভাগ র‌্যাঙ্ক করা হয়েছে, যেখানে ঢাবির ১০টি বিভাগের স্থান নিশ্চিত হয়েছে।

সোশ্যাল সাইন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাবির অবস্থান বৈশ্বিকভাবে ৩৭১তম এবং বাংলাদেশে শীর্ষে। এর মধ্যে একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ ৩০১–৩৭৫তম, ইকোনমিকস অ্যান্ড ইকোনোমেট্রিকস ৩০১–৩৫০তম, এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ ৪০১–৪৫০তম অবস্থানে রয়েছে।

ন্যাচারাল সাইন্স ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র স্থান অধিকার করেছে ঢাবি, যেখানে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১–৫৫০তম। রসায়ন বিভাগ ৫৫১–৬০০, পরিবেশ বিজ্ঞান ৪০১–৪৫০, পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা ৫০১–৫৫০ অবস্থানে রয়েছে।

লাইফ সাইন্স ও মেডিসিন ব্রড সাবজেক্টে ঢাবির কোনো স্থান না থাকলেও জীববিজ্ঞান বিভাগে অবস্থান ৬৫১–৭০০। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ক্যাটাগরিতে ঢাবির অবস্থান ৩৬৪তম। এর অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ৫৫১–৬০০, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৫০১–৫৫০, মেকানিক্যাল, অ্যারোনেটিক্যাল ও ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ৫০১–৫৭৫ অবস্থানে রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত