• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, প্রবেশপত্র পাবেন যেভাবে

প্রকাশিত: ২০:২০, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:২১, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, প্রবেশপত্র পাবেন যেভাবে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। একই সাথে প্রবেশপত্র ডাউনলোডের পদ্ধতি ও দিনক্ষণও জানানো হয়েছে। আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,২৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীদের আগামী ১১ থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৪৫ মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। এছাড়া পরীক্ষার অন্তত তিন দিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নিতে বলা হয়েছে।

পরীক্ষার দিন প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে এবং প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত