• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

নববর্ষ উপলক্ষে প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

প্রকাশিত: ১১:৪২, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
নববর্ষ উপলক্ষে প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

আর কয়েকদিন পরই শেষ হতে যাচ্ছে বাংলা বর্ষ ১৪৩২। আসছে নতুন বঙ্গাব্দ। পহেলা বৈশাখের মাধ্যমে বরণ করে নেওয়া হয় বাংলা বর্ষকে। এবারের নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি প্রাথমিকের সব জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। তবে রচনা প্রতিযোগিতার বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়নি।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী নববর্ষ উদযাপন উপলক্ষে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষা অফিসাররা তার অধীনস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ আয়োজন সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। 

শিক্ষা অফিসারের নির্দেশনা মোতাবেক নির্ধারণ করা হতে পারে রচনার বিষয়বস্তু। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেবেন কোটি কোটি বাঙালি।

বিভি/এজেড

মন্তব্য করুন: