• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এফইটি’র উদ্যোগে শিক্ষাবিষয়ক ছয় গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা

প্রকাশিত: ১৬:৪১, ১২ জুলাই ২০২৬

ফন্ট সাইজ
এফইটি’র উদ্যোগে শিক্ষাবিষয়ক ছয় গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা

শিক্ষা ও গবেষণাভিত্তিক স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি)-এর উদ্যোগে শিক্ষাবিষয়ক ছয়টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফইটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন রচিত ‘আনন্দময় শিক্ষা’, ‘খেলার মাধ্যমে শিক্ষা’, ‘হ্যাপি স্কুল’, ‘শিক্ষা ও উন্নয়ন: বৈশ্বিক উদ্যোগ’, ‘মানসম্মত শিক্ষা’ ও ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষা’ শীর্ষক ছয়টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে তার রচিত ‘ইংরেজি সাহিত্যের ইতিহাস’-এর আট খণ্ডও প্রকাশিত হয়।

প্রকাশনা অনুষ্ঠানে লেখক মো. সাখাওয়াৎ হোসেন গ্রন্থগুলোর বিষয়বস্তু, সমকালীন প্রাসঙ্গিকতা এবং বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়নে এসব বইয়ের সম্ভাব্য ভূমিকা তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক, গবেষক, শিক্ষক, সাহিত্যিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, প্রকাশিত গ্রন্থগুলো শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষা প্রশাসন, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তুলতেও বইগুলো সহায়ক হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত