• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে ভিসির দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম

প্রকাশিত: ১৭:২২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চুয়েটে ভিসির দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম

ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চুয়েটের ভাইস-চ্যান্সেলর পদে যোগদান করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর এ-সংক্রান্ত যোগদানপত্র শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

এর আগে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হিসেবে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বের সঙ্গে যুক্ত ছিলেন।

চুয়েটের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত