চীনের প্রতিষ্ঠাবার্ষিকীর সংবর্ধনা অনুষ্ঠানে মাভাবিপ্রবি উপাচার্য
গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (জাতীয় দিবস) উপলক্ষে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. শহিদুল ইসলাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় ঢাকার শেরাটন হোটেলে এ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন (Yao Wen) এবং ম্যাডাম লি ইউ (Li Yu)-এর বিশেষ আমন্ত্রণে মাভাবিপ্রবি উপাচার্য এ অনুষ্ঠানে যোগ দেন।
আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ভাইস-চ্যান্সেলর অনুষ্ঠানস্থলের বাইরে স্থাপিত চীনের ঐতিহ্যবাহী স্থাপত্য, বুলেট ট্রেন, মহাকাশযান ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন নিদর্শনসম্বলিত চমৎকার একটি ব্যাকড্রপ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ ও কূটনৈতিক ব্যক্তিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত ‘Admission by Invitation Only’ এ আন্তর্জাতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অংশগ্রহণকে বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে একটি ইতিবাচক ও সম্মানজনক দিক হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে চীনের দীর্ঘ ৭৭ বছরের ইতিহাস, প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: