• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা কলেজের হল রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ২২:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা কলেজের হল রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

সময় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন হলের রিডিং রুমে একটি ডিজিটাল ঘড়ি উপহার দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ আহ্বায়ক সদস্য খাইরুল ইসলাম খোকন। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় তিনি হলের রিডিং রুমে ঘড়িটি স্থাপন করেন। এ সময় তার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী এবং রিডিং রুমে থাকা সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঘড়িটি দেয়ালে স্থাপন করার পর শিক্ষার্থীদের সঙ্গে সময় ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে কথা বলেন খাইরুল ইসলাম খোকন। তিনি বলেন, “ছাত্রদলের একজন কর্মী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার সবসময় চেষ্টা করি। গত সপ্তাহে হলের কিছু শিক্ষার্থী আমার কাছে এসেছিল। তারা জানিয়েছিল, রিডিং রুমে কোনো ঘড়ি নেই। পড়ার সময় সময় দেখা ও টাইম ম্যানেজমেন্টের জন্য একটি ঘড়ি দরকার।”

তিনি আরও বলেন, “এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি, হলের রিডিং রুমে একটি ঘড়ি দেব, যাতে এটি শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগে। আপনারা যাতে সময় মেনে চলাফেরা করতে পারেন, আপনাদের মধ্যে নিয়মানুবর্তিতা তৈরি হয় এবং পড়াশোনার মাধ্যমে হলের শিক্ষার্থীরা দেশ, সমাজ ও পরিবারের জন্য ভূমিকা রাখতে পারেন- এটাই আমার প্রত্যাশা।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত