তিন শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দিল ইবির স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী তিন শতাধিক স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে মেধা বৃত্তি দিয়েছে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শৈলকূপা ও ইবি থানার ৩৬০ শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। এর আগে শিক্ষার্থী বাছাইয়ের জন্য তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির পরিচালক আবু তামিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান এবং আল-ইমান দাওয়াহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল মামুন। এছাড়া সংগঠনটির চেয়ারম্যান ইউসুব আলী, ব্যবস্থাপক রাশেদুল ইসলাম রাফিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির চেয়ারম্যান ইউসুব আলী বলেন, আমাদের সকলের দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমী হতে হবে। অনেকে বিভিন্নভাবে আমাদের লক্ষ্যচূত করার চেষ্টা করবে। কিন্তু সন্তানদের সুশিক্ষার মাধ্যমে নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতা সম্পন্ন মানুষ একটি সুন্দর দেশ উপহার দিতে পারেন। তবে বর্তমান সময়ে মাদক কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দিচ্ছে। তাই পিতা-মাতার উচিত সন্তানের খোঁজ-খবর রাখা। এক্ষেত্রে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের উচিত সন্তানের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা।
বিভি/এজেড













মন্তব্য করুন: