ইবির পঞ্চম সমাবর্তনে সভাপতিত্বে রাষ্ট্রপতির সম্মতি
২০২৭ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্য আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সম্মতি দিয়েছেন।
একই সঙ্গে সমাবর্তন আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ও সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও পঞ্চম সমাবর্তন আয়োজনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এ দাবির পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। ওই সময় রাষ্ট্রপতি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চম সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি জানান। পরবর্তী সময়ে ২ ফেব্রুয়ারি সমাবর্তনের তারিখ চূড়ান্ত করা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: