• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

জেলার ২২ কলেজের এইচএসসি ফল প্রকাশ

রাঙামাটিতে এইচএসসি পাসের হারে শীর্ষে নৌবাহিনী কলেজ

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাঙামাটিতে এইচএসসি পাসের হারে শীর্ষে নৌবাহিনী কলেজ

ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাঙামাটি জেলার ২২টি সরকারি ও বেসরকারি কলেজের ফল প্রকাশিত হয়েছে। জেলার কলেজগুলোর ফলাফলে শহর ও কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো করলেও প্রত্যন্ত পাহাড়ি উপজেলার বেশ কয়েকটি কলেজে পাসের হার হতাশাজনক। এর মধ্যে কাউখালী উপজেলার সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে পাসের হারে জেলায় শীর্ষে রয়েছে কাপ্তাই বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, রাঙামাটি জেলার কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ কাপ্তাই বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের। এ ছাড়া রাঙামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজও তুলনামূলক ভালো ফল করেছে। তবে অধিকাংশ কলেজে পাসের হার কম। বিশেষ করে মানবিক ও বাণিজ্য বিভাগে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেশি।

জেলা সদরের প্রধান কলেজগুলোর ফলাফল:

বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, কাপ্তাই: মোট ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৯ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯৪ জন, ফেল ৯ জন; মানবিক বিভাগে পাস ২৬ জন, ফেল ২ জন এবং বাণিজ্য বিভাগে পাস ৩৯ জন, ফেল ১ জন।

রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ: মোট ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭৪ জন। পাসের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। বিজ্ঞান বিভাগে পাস ৬৬ জন, ফেল ৬ জন; মানবিক বিভাগে পাস ৫৩ জন, ফেল ১৯ জন; বাণিজ্য বিভাগে পাস ৫৫ জন, ফেল ৮ জন।

রাঙামাটি সরকারি কলেজ: মোট ৮৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৩৯ জন। পাসের হার ৬০ দশমিক ৯৭ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জেলার সর্বোচ্চ ৭ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগে পাস ১৯০ জন, ফেল ৭৫ জন; মানবিক বিভাগে পাস ২০৫ জন, ফেল ২২৯ জন; বাণিজ্য বিভাগে পাস ১৪৪ জন, ফেল ৫৬ জন।

রাঙামাটি সরকারি মহিলা কলেজ: মোট ৯১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬০ জন। পাসের হার ২৮ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান বিভাগে পাস ১৯ জন, ফেল ৯৮ জন; মানবিক বিভাগে পাস ১৯৩ জন, ফেল ৪০২ জন; বাণিজ্য বিভাগে পাস ৪৮ জন, ফেল ১৬৫ জন।

রাঙামাটি পাবলিক কলেজ: মোট ২৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭২ জন। পাসের হার ২৭ দশমিক ৬৯ শতাংশ। মানবিক বিভাগে পাস ৫৩ জন, ফেল ১৫৭ জন; বাণিজ্য বিভাগে পাস ১৯ জন, ফেল ৩২ জন।

মাউরুম কলেজ: মোট ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ জন। পাসের হার ১৮ দশমিক ৯২ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাস ৫ জন, ফেল ৫ জন; মানবিক বিভাগে পাস ৯ জন, ফেল ৫৩ জন; বাণিজ্য বিভাগে কেউ পাস করেনি।

উপজেলাভিত্তিক কলেজগুলোর ফলাফল

কাউখালী উপজেলা

সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ: মোট ৫ জন পরীক্ষার্থীর কেউই পাস করেনি। পাসের হার শূন্য শতাংশ। বাণিজ্য বিভাগের ৫ জন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

ঘাগড়া কলেজ: মোট ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ জন। পাসের হার ৯ দশমিক ০৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাস ১ জন, ফেল ৪ জন; মানবিক বিভাগে পাস ৪ জন, ফেল ৫২ জন; বাণিজ্য বিভাগে পাস ১ জন, ফেল ৫ জন।

কাউখালী সরকারি কলেজ: মোট ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪ জন। পাসের হার ১০ দশমিক ২৪ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাস ৭ জন, ফেল ৩২ জন; মানবিক বিভাগে পাস ১৭ জন, ফেল ২২৬ জন; বাণিজ্য বিভাগে পাস ১০ জন, ফেল ৪৭ জন।

বেতবুনিয়া কলেজ: মোট ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯ জন। পাসের হার ৪৯ দশমিক ১৫ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাস ৫ জন, ফেল ৫ জন; মানবিক বিভাগে পাস ১২ জন, ফেল ১৭ জন; বাণিজ্য বিভাগে পাস ১২ জন, ফেল ১০ জন।

বাঘাইছড়ি উপজেলা

কাসালং সরকারি কলেজ: মোট ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩১ জন। পাসের হার ৭ দশমিক ৮৫ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাস ১১ জন, ফেল ৪৪ জন; মানবিক বিভাগে পাস ১৮ জন, ফেল ২৭২ জন; বাণিজ্য বিভাগে পাস ২ জন, ফেল ৫৩ জন।

শিজক কলেজ: মোট ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩ জন। পাসের হার ১৩ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান বিভাগে পাস ৩০ জন, ফেল ৩২ জন; মানবিক বিভাগে পাস ৮ জন, ফেল ২২২ জন; বাণিজ্য বিভাগে পাস ৫ জন, ফেল ৩৩ জন।

নানিয়ারচর উপজেলা

নানিয়ারচর সরকারি কলেজ: মোট ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯ জন। পাসের হার ৭ দশমিক ৭২ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাস ৭ জন, ফেল ৪৩ জন; মানবিক বিভাগে পাস ১২ জন, ফেল ১৯২ জন।

কাপ্তাই উপজেলা

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ: মোট ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২৩ জন। পাসের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান বিভাগে পাস ১৯ জন, ফেল ৫৭ জন; মানবিক বিভাগে পাস ৫৬ জন, ফেল ৩৭৯ জন; বাণিজ্য বিভাগে পাস ৪৮ জন, ফেল ৮০ জন।

লংগদু উপজেলা

লংগদু সরকারি মডেল কলেজ: মোট ২৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৪ জন। পাসের হার ২৬ দশমিক ৪৩ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাস ১১ জন, ফেল ২৪ জন; মানবিক বিভাগে পাস ৪৮ জন, ফেল ১৬৭ জন; বাণিজ্য বিভাগে পাস ১৫ জন, ফেল ২১ জন।

লংগদু গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজ: মোট ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ জন। পাসের হার ৪০ শতাংশ। মানবিক বিভাগে পাস ১২ জন, ফেল ২১ জন; বাণিজ্য বিভাগে পাস ৪ জন, ফেল ৫ জন।

রাজস্থলী উপজেলা

বাংগালহালিয়া সরকারি কলেজ: মোট ১৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ জন। পাসের হার ২৬ দশমিক ৩৪ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাস ২ জন, ফেল ১০ জন; মানবিক বিভাগে পাস ৪০ জন, ফেল ১১৯ জন; বাণিজ্য বিভাগে পাস ৭ জন, ফেল ১৩ জন।

রাজস্থলী সরকারি কলেজ: মোট ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৫ জন। পাসের হার ২৭ দশমিক ১৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাস ২ জন, ফেল ৬ জন; মানবিক বিভাগে পাস ২০ জন, ফেল ৫২ জন; বাণিজ্য বিভাগে পাস ৩ জন, ফেল ১০ জন।

বরকল উপজেলা

বরকল রাগীব রাবেয়া কলেজ: মোট ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ জন। পাসের হার ৩৬ দশমিক ৩০ শতাংশ। মানবিক বিভাগে পাস ৩১ জন, ফেল ৬৪ জন; বাণিজ্য বিভাগে পাস ১৮ জন, ফেল ২২ জন।

বরকল ভূষণছড়া আইডিয়াল কলেজ: মোট ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ জন। পাসের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ। মানবিক বিভাগে পাস ৪ জন, ফেল ৪ জন; বাণিজ্য বিভাগে পাস ১২ জন, ফেল ২ জন।

জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা

শালক কলেজ, জুরাছড়ি: মোট ৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ জন। পাসের হার ৩৭ দশমিক ৫০ শতাংশ। মানবিক বিভাগে পাস ৩ জন, ফেল ৭ জন।

বিলাইছড়ি কলেজ: মোট ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ জন। পাসের হার ৪৫ দশমিক ১৬ শতাংশ। মানবিক বিভাগে পাস ১২ জন, ফেল ১৫ জন; বাণিজ্য বিভাগে পাস ২ জন, ফেল ২ জন।

সার্বিক ফলাফলের চিত্র

রাঙামাটি জেলার ২২টি কলেজের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে কাপ্তাই বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে খারাপ ফল করেছে কাউখালীর সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাঁচজন পরীক্ষার্থীর কেউই পাস করেনি।

এ ছাড়া নানিয়ারচর সরকারি কলেজে পাসের হার ৭ দশমিক ৭২ শতাংশ, কাসালং সরকারি কলেজে ৭ দশমিক ৮৫ শতাংশ এবং ঘাগড়া কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ।

জেলার কলেজগুলোর মধ্যে রাঙামাটি সরকারি কলেজ থেকে সর্বোচ্চ ৭ জন, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন এবং শিজক কলেজ, কর্ণফুলী সরকারি কলেজ ও রাঙামাটি সরকারি মহিলা কলেজ থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সব মিলিয়ে ছয়টি প্রতিষ্ঠান থেকে ১৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: