ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তাজিম- রাকিব
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাজনৈতিক সংগঠন হিসেবে সর্বপ্রথম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০ সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী দেওয়ান মুহাম্মাদ তাজিম এবং সদস্যসচিব করা হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব আল হাসানকে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ১১ দফা দাবি পেশ করেন তারা।
২০ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক তিতুমীর কলেজের শিক্ষার্থী ইউনুস আহমেদ, বাঙলা কলেজের শিক্ষার্থী ওমর ফারুক, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমান এবং ঢাকা কলেজের শিক্ষার্থী রাইসুল ইসলাম।
এ ছাড়া অন্যান্য সদস্য হলেন ঢাকা কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন, কবি নজরুল কলেজের শিক্ষার্থী সৈয়দ নূর হোসেন, তিতুমীর কলেজের শিক্ষার্থী মুহাম্মাদ মুহিব্বুল্লাহ্, বাঙলা কলেজের শিক্ষার্থী ফজলুল করীম রাহাত, কবি নজরুল কলেজের শিক্ষার্থী মাহের আল জিহাদ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান, কবি নজরুল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান কামরুল, তিতুমীর কলেজের শিক্ষার্থী আসাদুল্লাহ্ সজল, ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মাদ সংগ্রাম, মেরাজ হোসেন, হুসাইন আহমাদ, বাঙলা কলেজের শিক্ষার্থী মারুফ হাসান, তিতুমীর কলেজের শিক্ষার্থী মুহাম্মদ হাবিবুল্লাহ্ এবং আব্দুল্লাহ্ হামিদি।
কমিটি ঘোষণা শেষে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে ১১ দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হলো- আইনবহির্ভূত ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার সম্পূর্ণ বাদ দিয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কাঠামো প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন, সেশনজট নিরসন ও স্পষ্ট রোডম্যাপ ঘোষণা, প্রথম বর্ষের পরীক্ষার ব্যাখ্যা ও সমাধান, নিয়মিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, মানসম্মত ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, আইডি কার্ড নিশ্চিতকরণ, ফি হ্রাস ও আর্থিক সহায়তা, গবেষণা, লাইব্রেরি ও আধুনিক শিক্ষার ব্যবস্থা, স্থায়ী প্রশাসনিক ভবন, টিএসসি, আবাসন ও পরিবহন নিশ্চিত করা এবং শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: