• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ

প্রকাশিত: ০৯:৫৭, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:০২, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ

ফাইল ছবি

এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের আগামী ২ ও ৩ ডিসেম্বর বিশেষ পরীক্ষার আয়োজন করা হবে। এসব পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৩ ডিসেম্বর এসব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এই  হিসাবে, এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত