• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপিত

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১২:৫৬, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৭, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সনাতন সংঘের আয়োজনে শ্রী শ্রী শ্যামা পূজা ২০২৬ উদযাপিত হয়েছে। দীপাবলি, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে পূজাটি উদযাপন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ পূজার আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ‘আমাদের সমাজে নানা বর্ণের, নানা ধর্মের, নানা পেশার মানুষ বসবাস করে আসছে। আমাদের প্রকৃতিতে যেমন বৈচিত্র্য আছে, তেমনি আমাদের সমাজেও বৈচিত্র্য রয়েছে। আর এই বৈচিত্র্যের মধ্য দিয়েই আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, আল্লাহ বলি কিংবা বিধাতা বলি, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। সবকিছু নিয়েই আমাদের পৃথিবী। এখানে সবারই নিজের মতো করে চলার অধিকার রয়েছে। শুধু তাঁকে স্মরণ করার পথ ভিন্ন, তবে আমাদের সেই ঈশ্বর একটাই। আজকের এই শ্যামাপূজা উদযাপন সফল হোক।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তপন কুমার সরকার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার দাশ, সহকারী প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মো. মেরাজুল ইসলাম, সহকারী প্রক্টর নাজমুল হাসান, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পূজা উপলক্ষে প্রতিমা স্থাপন, দেবীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এ ছাড়া সাংস্কৃতিক সন্ধ্যায় শ্যামাসংগীত, নৃত্য ও নাটক পরিবেশিত হয়।

বিভি/এআই

মন্তব্য করুন: