• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চুয়েটে রাতভর দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

প্রকাশিত: ১১:৩৮, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৪০, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চুয়েটে রাতভর দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে। 

জানা গেছে, সিনিয়র-জুনিয়র কথা কাটাকাটির জেরে এ ঘটনার সূত্রপাত। এক পর্যায়ে কথা কাটা-কাটিকে কেন্দ্র করেই প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় কয়েক শিক্ষার্থী মারামারিতে জড়িয়ে পড়েন। এরপর রাতভর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। 

এদিকে, সংঘর্ষের সময় চুয়েটের দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন ভিডিও ধারণ করতে গেলে বেশ কয়েকজন শিক্ষার্থী ওই সাংবাদিককে ধরে ভিডিও করার কারণ জানতে চায় এবং তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাকে মারধর শুরু করে ওই শিক্ষার্থীরা। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত