• NEWS PORTAL

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

স্ত্রী ইকরার আত্মহত্যা, নেপাল থেকে যা বললেন জাহের আলভী

প্রকাশিত: ১৫:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
স্ত্রী ইকরার আত্মহত্যা, নেপাল থেকে যা বললেন জাহের আলভী

বাংলা নাটকের অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। 

ইকরার পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। পরে দুপুর সাড়ে তিনটার দিকে একটি স্ট্যাটাস দিয়েছেন আলভী নিজেই।

সেখানে আলভী লিখেছেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আ'ত্ম'হ'ত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।

এরপর তিনি লেখেন, আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।

আলভী আরও লেখেন, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।

এর আগে ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে তারা পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত