অমিতাভ বচ্চনের আরও বিশ্রাম প্রয়োজন
অমিতাভ বচ্চন
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন জানিয়েছেন, সুস্থ হয়ে উঠতে তার আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন। চিকিৎসকের পরামর্শে রয়েছেন তিনি। এ কারণে সাময়িকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত লেখালেখি থেকেও বিরতি নিয়েছেন এই অভিনেতা।
শুক্রবার নিজের টাম্বলার ব্লগে স্বাস্থ্য নিয়ে নতুন আপডেট দিয়ে অমিতাভ লেখেন, ‘শরীরের সঙ্গে মানিয়ে নিতে আরও বিশ্রাম প্রয়োজন, মানবদেহ সত্যিই অনন্য।’
এর আগে এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, চিকিৎসক তাকে কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। দুর্গাপূজা ও দশেরার শুভেচ্ছা জানিয়ে ভক্তদের কাছে সাময়িকভাবে যোগাযোগ করতে না পারার জন্য ক্ষমাও চান তিনি।
এদিকে অমিতাভকে সামনে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে অশ্বত্থামার চরিত্রে। পাশাপাশি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমেও সঞ্চালকের দায়িত্ব পালন করছেন তিনি।
বিভি/জোহা













মন্তব্য করুন: