• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

এবার আইনের আশ্রয় নিলেন অভিনেত্রী তিথি

প্রকাশিত: ১৯:২৪, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এবার আইনের আশ্রয় নিলেন অভিনেত্রী তিথি

অভিনেতা যাহের আলভীর স্ত্রী মৃত্যুর পর থেকে আলোচনায় রয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। সামাজিক মাধ্যমে হয়েছেন সমালোচিত। এবার পরিবার ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন এই অভিনেত্রী

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার পর পরকীয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে এ জিডি করেন অভিনেত্রী।

এ নিয়ে গণমাধ্যমে তিথি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং ও হত্যার হুমকির শিকার হচ্ছি। পাশাপাশি পরিবার ও নিজেকে নিয়ে অকারণে কারো অপমানজনক বক্তব্য আর নিতে পারছি না। বাসার ঠিকানাও জনসমক্ষে ছড়িয়ে দেয়াসহ তার ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে নিয়মিত। এমনকি হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেয়া হচ্ছে।

তিথি আরও বলেন,পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে জমা দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত