• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রণবীর কাপুরকে আল্লু অর্জুনের শুভেচ্ছা বার্তা

প্রকাশিত: ১৯:১৩, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রণবীর কাপুরকে আল্লু অর্জুনের শুভেচ্ছা বার্তা

রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ানা’ নিয়ে আশাবাদী দক্ষিণী তারকা আল্লু অর্জুন। সিনেমাটির মুক্তির আগেই নির্মাতা নিতেশ তিওয়ারি ও পুরো টিমকে শুভকামনা জানিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, ছবিটি ভারতীয় চলচ্চিত্রের মান আরও এক ধাপ এগিয়ে নেবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া তথ্য অনুযায়ী, আল্লু অর্জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) লিখেছেন, ‘রামায়ানা’ কেবল একটি সিনেমা নয়; এটি ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব এবং ভারতীয় চলচ্চিত্রের মান উন্নয়নের একটি প্রচেষ্টা। ছবিটির এই মহৎ উদ্যোগের জন্য পুরো টিমকে আন্তরিক শুভকামনা জানান তিনি। পাশাপাশি দর্শকদেরও সিনেমাটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

নিতেশ তিওয়ারি পরিচালিত দুই পর্বের এই সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। এ ছাড়া হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে রবি দুবেকে।

এ আর রহমান ও হ্যান্স জিমারের সংগীতায়োজনে নির্মিত সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সালের দীপাবলি।

মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত