• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিদেশি নাগরিকত্ব আছে যেসব বলিউড তারকার

প্রকাশিত: ১৭:৫৮, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিদেশি নাগরিকত্ব আছে যেসব বলিউড তারকার

বলিউডে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন, গড়েছেন শক্ত অবস্থান। তবে তাদের অনেকেরই নাগরিকত্ব ভারতের নয়। কেউ জন্মসূত্রে, কেউ পারিবারিক সূত্রে পেয়েছেন অন্য দেশের পাসপোর্ট। সম্প্রতি এমন কয়েকজন তারকার নাগরিকত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তালিকায় রয়েছেন ইমরান খান, আলিয়া ভাট, জ্যাকুলিন ফার্নান্দেজসহ আরও অনেকে।

ইমরান খান: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনে জন্ম অভিনেতা ইমরান খানের। জন্মসূত্রে তিনি মার্কিন নাগরিক। ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তার রয়েছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড।

আলিয়া ভাট: মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা আলিয়া ভাট ব্রিটিশ নাগরিক। তার মা সোনি রাজদান যুক্তরাজ্যের বার্মিংহামে জন্মগ্রহণ করেন। সেই সূত্রেই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আলিয়া।

ক্যাটরিনা কাইফ: হংকংয়ে জন্ম ক্যাটরিনার। তাঁর মা ব্রিটিশ নাগরিক। ক্যাটরিনারও রয়েছে যুক্তরাজ্যের নাগরিকত্ব। দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী।

জ্যাকুলিন ফার্নান্দেজ: বাহরাইনে জন্ম নেওয়া জ্যাকুলিনের নাগরিকত্ব শ্রীলঙ্কার। তাঁর বাবা শ্রীলঙ্কান এবং মা মালয়েশীয়-কানাডীয় বংশোদ্ভূত।

নোরা ফাতেহি: কানাডার টরন্টোতে জন্ম নোরা ফাতেহির। তিনি কানাডার নাগরিক। নাচ ও অভিনয়ের মাধ্যমে বলিউডে পরিচিতি পেয়েছেন এই তারকা।

ইলিয়ানা ডি’ক্রুজ: মুম্বাইয়ে জন্ম হলেও ২০১৪ সালে পর্তুগিজ নাগরিকত্ব অর্জন করেন ইলিয়ানা। তাঁর পারিবারিক শিকড় গোয়ার সঙ্গে যুক্ত।

সানি লিওন: কানাডার অন্টারিওতে জন্ম সানি লিওনের। তাঁর রয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব।

কল্কি কোয়েচলিন: পুদুচেরিতে জন্ম নেওয়া কল্কির বাবা-মা ফরাসি। জন্মসূত্রে তিনি ফরাসি নাগরিকত্ব পেয়েছেন।

দীপতি নাভাল: অমৃতসরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন।

শিবানী দান্ডেকার: পুনেতে জন্ম হলেও অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছেন শিবানী। তাঁর রয়েছে অস্ট্রেলীয় নাগরিকত্ব।

ভারতের আইন অনুযায়ী, ভারতীয় নাগরিকত্বের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব ধরে রাখার সুযোগ নেই। তবে ওসিআই কার্ডধারীরা নির্দিষ্ট শর্তে ভারতে বসবাস ও কাজ করার সুযোগ পান। এই তালিকার তারকারা ভিন্ন ভিন্ন দেশ ও পারিবারিক সূত্রে বিদেশি নাগরিকত্ব পেয়েছেন।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত