• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ভাঙা পাঁজর আর কাঁধে যন্ত্রণা নিয়েও কাজ করেছেন সালমান, তবু কেন ব্যর্থতা!

প্রকাশিত: ১৯:৩৪, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৪৭, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ভাঙা পাঁজর আর কাঁধে যন্ত্রণা নিয়েও কাজ করেছেন সালমান, তবু কেন ব্যর্থতা!

সালমান খান

সেই সময়ে লরেন্স বিশ্নোই প্রায় প্রতি দিনই হুমকি পাঠাচ্ছে সালমান খানকে। ঘাড়ে মৃত্যুর হুমকি নিয়ে ‘সিকান্দর’-এর শুটিং করেছিলেন তিনি। ছবি নিয়ে অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি ছবিটি। 

২০০ কোটি টাকার ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। এর কারণ নাকি পাইরেসি! নির্মাতারা জানিয়েছেন, ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। যদিও সালমানের তরফে কোনও কমতি ছিল না বলেই জানান ভাইজানের সহ-অভিনেতা যতীন সারেন।

এই ছবির শুটিং দেশের বিভিন্ন জায়াগায় ঘুরে ঘুরে হয়েছে। এ ছাড়াও সেই সময়ে অভিনেতার পাঁজর ভেঙে গিয়েছিল, কাঁধেও চোট লাগে। কিন্তু চরিত্রের খাতিরে সেই সময়েও শরীরচর্চা, সাইকেল চালানো থামাননি সালমান। 

যতীনের কথায়, ‘সালমান তো সবার আগে চলে আসতেন সেটে। এমনকি, কল টাইমের আগে পৌঁছে যেতেন। গোটা সেটে খুব ইতিবাচক পরিবেশ থাকত। খুব যত্ন নিয়েই ছবিটা বানানো হয়েছিল। আমি দেখেছি, তখন ভীষণ শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এই অভিনেতা। তাও চরিত্রের প্রয়োজনে শরীরচর্চা থামাননি।’’

সব ভালো থাকা সত্ত্বেও দর্শক পছন্দ করেনি ছবিটি। তবে কী কারণে পছন্দ করেনি দর্শক, তা নিয়ে যতীন সম্পূর্ণ অন্ধকারে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত