• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এবার একসঙ্গে দুই খান- জায়েদ ও মাহি

প্রকাশিত: ১৬:০৯, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এবার একসঙ্গে দুই খান- জায়েদ ও মাহি

জায়েদ খান ও সামিরা খান মাহি

দীর্ঘদিন ধরে আমেরিকা রয়েছেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। সেখান থেকে সঞ্চালক হিসেবে করেছেন আত্মপ্রকাশ। এবার তার সঞ্চালনায় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে এবার অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। 

প্রথমবারের মতো একই মঞ্চে একসঙ্গে দেখা যাবে জায়েদ ও মাহিকে। এ নিয়ে জায়েদ খান জানান, দর্শকদের জন্য আসন্ন এই পর্বে থাকছে জমজমাট আড্ডা, নানা অজানা গল্প ও তারকার ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে সাধারণত দেশ ও প্রবাসের পরিচিত মুখদের নিয়ে খোলামেলা আলোচনা ও বিনোদনধর্মী পরিবেশনা থাকে।

জায়েদ খান বলেন, ‘এবারের পর্বে চমক হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।। প্রথমবারের মতো একসঙ্গে গানের তালে তার সঙ্গে নেচেছি। সেই সঙ্গে তার জীবনের নানা অজানা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি।’

জানা যায়, আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

বিভি/জোহা

মন্তব্য করুন: