সামনে এলো ‘দম’র প্রথম গান
এবার ঈদে ‘দম’ নিয়ে হাজির হচ্ছেন আফরান নিশো ও পূজা চেরি। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার দর্শকদের মন কেড়েছে। এবার সামনে এলো প্রথম গান ‘কোথায় পাব তাহারে’।
ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় অন্তর্জালে মুক্তি পেয়েছে গানটি। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটির গানটিতে উঠে এসেছে ভালোবাসা ও প্রিয়জনকে কাছে পাওয়ার আকুতি।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদ ও পারশা। গানটির কথা ও সুর করেছেন গায়িকা নিজেই। গানটিতে পর্দায় দেখা গেছে আফরাশ নিশো ও পূজা চেরীকে।গানটিতে পর্দায় যেমন দেখা গেছে গ্রামবাংলার পরিচিত দৃশ্য—শর্ষেখেত, মেলা; তেমনি এসেছে বিদেশের মরুভূমিসহ প্রতিকূল পরিবেশ।
এর আগে মুক্তি পাওয়া ‘দম’–এর ট্রেলারে দেখা গেছে সিনেমাটির বিভিন্ন ঝলক। ট্রেলারটি শুরু হয় ছবির প্রধান অভিনেতা আফরান নিশোর ভয়েস ওভার দিয়ে, গল্প এগিয়ে চলে বাংলাদেশ থেকে বিদেশে প্রতিকূল পরিবেশে।
‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর প্রমুখ।
বিভি/জোহা



মন্তব্য করুন: