• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

৮ মে বসবে বাইফা অ্যাওয়ার্ডস’র ৫০তম আসর

প্রকাশিত: ১৮:২৩, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
৮ মে বসবে বাইফা অ্যাওয়ার্ডস’র ৫০তম আসর

দেশের বিনোদন অঙ্গনে নতুন উদ্যোগের বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬ এর অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেসমিট। সম্প্রতি রাজধানীর  একটি আভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজসহ বিভিন্ন অঙ্গনের শতাধিক সুপরিচিত তারকামুখ।

বাইফার অ্যাওয়ার্ডের চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাইফার অ্যাডভাইজার মো. মানসুরুল হক, বাইফার ডিরেক্টর অন্তু করিম এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিমসহ জুরি বোর্ডের তারকা প্রতিনিধি অভিনেতা আজিজুল হাকিম, সংগীত শিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়িকা রোজিনা, চলচিত্র নির্মাতা দিপংকর দিপনসহ অনেকেই।

বক্তারা বলেন, এবারের আয়োজন শুধু পুরস্কার প্রদানে সীমাবদ্ধ নয়; দেশের বিনোদন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যও রয়েছে।

এসময়ে বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন নিশ্চিত করেন, আগামী ৮ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে বাইফার ৫ম আসর। এছাড়াও তিনি আয়োজনের পরিকল্পনা ও থিমের সংক্ষিপ্ত ধারণাও তুলে ধরেন।

বিভি/জোহা

মন্তব্য করুন: