তানিয়া বৃষ্টির মাথায় হবে তৃতীয় অস্ত্রোপচার
তানিয়া বৃষ্টি
এবার ঈদে ১০টির মতো নাটক প্রচারে এলেও কিছুটা লোক চোখের আড়ালে আছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর এর পেছনে বড় কারণ অভিনেত্রীর অসুস্থতা।
জানা যায়, ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে বিছানায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনিয়া বৃষ্টি। সামনে তার আরেকটি বড় অস্ত্রোপচার আছে।
এ বছরের বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং দ্রুত অস্ত্রোপচার করা হয়। প্রথম সার্জারির পর কিছুদিন দেশে চিকিৎসাধীন থাকার পর গত ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তিনি। সেখানে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছেন, তবে সামনে রয়েছে আরও একটি তৃতীয় সার্জারি।
বর্তমান শারীরিক অবস্থা নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তানিয়া বৃষ্টি। তিনি জানান, অস্ত্রোপচারের পর মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। ছোট্ট কোনও বিষয়েও আবেগাপ্লুত হয়ে পড়তেন, এমনকি শিশুর মতো কান্নাও পেত। এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে চোখ ও নাকে কিছু সমস্যা রয়ে গেছে, দীর্ঘ সময় তাকিয়ে থাকতেও কষ্ট হয়।
তানিয়া বৃষ্টির চিকিৎসকরা জানান, তৃতীয় সার্জারির আগে আরও কিছু সময় প্রস্তুতি প্রয়োজন। সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই সেই অস্ত্রোপচার সম্পন্ন হবে। সব প্রতিকূলতা পেরিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তানিয়া বৃষ্টি।
বিভি/জোহা



মন্তব্য করুন: