আমেরিকায় বৈশাখী কনসার্টে জায়েদ খান
জায়েদ খান
আমেরিকার অঙ্গরাজ্য ওকলাহোমাতে প্রথমবারের মত বৈশাখী মেলা কনসার্ট মাতাতে যাচ্ছেন জায়েদ খান।
আগামী ৯ই মে এই কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশী ইয়ুথ এসোসিয়েশন ওকলাহোমা এই কনসার্টের আয়োজন করতে যাচ্ছে।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সব সময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আশা করছি সবার সঙ্গে দারুণ একটা সময় কাটবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে এভাবে উদযাপন করা সত্যিই গর্বের বিষয়। যারা আসবেন, তাদের জন্য স্মরণীয় একটি আয়োজন হবে বলে বিশ্বাস করি।
জায়েদ খানের সাথে আরো থাকছেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী,পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।এর আগের বছর এই কনসার্টে অংশ নিয়েছিলেন নগর বাউল খ্যাত জেমস।
বিভি/জোহা













মন্তব্য করুন: