• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: ১৭:২১, ২৪ মে ২০২৬

ফন্ট সাইজ
শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

কান চলচ্চিত্র উৎসব ২০২৬

পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজনগুলোর একটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মনোরম শহর কানএ অবস্থিত পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গত ১২ মে জমকালো আয়োজনে শুরু হয়েছিল এই উৎসব। টানা ১২ দিনের বর্ণিল আয়োজন শেষে ২৩ মে শনিবার  একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় এর সমপনী আইয়োজন। 

বিশ্বের নানা প্রান্ত থেকে আসা  সিনেমাপ্রেমী ও তারকাদের উপস্থিতিতে মুখরিত সেই আয়োজনে ঘোষণা করা হয় এবারের বিজয়ীদের নাম। এবারের আসরের সর্বোচ্চ সম্মান ‘পাম দ্য’র’ বা স্বর্ণপাম জিতে নেয় রোমানিয়ান নির্মাতা ক্রিস্তিয়ান মুঙ্গিউ পরিচালিত চলচ্চিত্র ‘ফিয়র্ড’। নরওয়ের পটভূমিতে নির্মিত ছবিটিতে একটি অভিবাসী ধর্মীয় পরিবারের সামাজিক ও পারিবারিক সংকটের গল্প তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীর পর থেকেই আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা কুড়াতে শুরু করে ‘ফিয়র্ড’। বিচারকদের ভাষ্য অনুযায়ী, সংযত নির্মাণশৈলী, বাস্তবধর্মী উপস্থাপন এবং আবেগঘন গল্প বলার দক্ষতার কারণেই চলচ্চিত্রটি সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করেছে।

উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁ প্রি’ পেয়েছে রুশ পরিচালক আন্দ্রেই জভিয়াগিনৎসেভের নির্মিত চলচ্চিত্র ‘মিনোটর’। অন্যদিকে জুরি পুরস্কার জিতেছে জার্মান নির্মাতা ভ্যালেসকা গ্রিসেবাখ পরিচালিত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’।

সেরা পরিচালকের পুরস্কার যৌথভাবে পেয়েছেন পোল্যান্ডের পাভেল পাভলিকোভস্কি এবং স্পেনের পরিচালক জুটি হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি। ‘ফাদারল্যান্ড’ চলচ্চিত্রের জন্য সম্মাননা পান পাভলিকোভস্কি, আর ‘দ্য ব্ল্যাক বল’-এর জন্য পুরস্কৃত হন স্প্যানিশ এই পরিচালক জুটি।

‘অল অব আ সাডেন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো। একইভাবে ‘কাওয়ার্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জেতেন ভ্যালেনতিন ক্যাম্পান ও এমানুয়েল মাকিয়া।

সমাপনী আয়োজনে আয়োজকরা জানান, এবারের উৎসবে ইউরোপীয় আর্টহাউস সিনেমার শক্তিশালী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প বলার প্রবণতাও বিশেষভাবে প্রাধান্য পেয়েছে।

শক্তিশালী গল্পনির্ভর সিনেমার জয়গান এবং ইউরোপীয় চলচ্চিত্রধারার ধারাবাহিক প্রভাব ছিল এবারের উৎসবে। ভূমধ্যসাগরের নীল জলরেখা ছুঁয়ে যখন সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসে, তখন ফ্রান্সের ছোট্ট শহর কান যেন বদলে যায় এক স্বপ্নের নগরীতে। চারপাশে ঝলমলে আলো, লালগালিচায় ক্যামেরার ঝলকানি, দূর থেকে ভেসে আসা করতালির শব্দ সব মিলিয়ে নিজস্ব ছন্দেই শেষ হলো এবারের কান চলচ্চিত্র উৎসব।  

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত