এবার কন্যা সন্তানের নাম প্রকাশ করলেন বুবলী
এবার কন্যা সন্তানের নাম প্রকাশ করলেন বুবলী
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন, এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিল শোবিজের আকাশে। এবার জানা গেলও, ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি। কন্যা সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। আর মেয়ের নাম রেখেছেন শার্লিন খান।
শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খানকে ট্যাগ করে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ‘আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
বুবলীর এই ঘোষণার পরপরই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নবজাতকের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।
বিভি/জোহা













মন্তব্য করুন: