• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ইউটিউবে দর্শকপ্রিয়তা পাচ্ছে ‘মঞ্জিল’

প্রকাশিত: ১৯:০১, ২৬ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
ইউটিউবে দর্শকপ্রিয়তা পাচ্ছে ‘মঞ্জিল’

ইউটিউবে দর্শকপ্রিয়তা পাচ্ছে ‘মঞ্জিল’

অনলাইনে মুক্তির পর দর্শকদের প্রশংসা ও ভালোবাসা কুড়াচ্ছে ইউটিউব ফিল্ম ‘মঞ্জিল’। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের সমন্বয়ে নির্মিত ইউটিউব চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘মঞ্জিল’ নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

‘মঞ্জিল’ প্রযোজনা করেছেন মাহামুদুল হাসান শোভন ও রাকিব আহমেদ। চলচ্চিত্রটির পরিচালনায় রয়েছেন এমআই অভি। গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাকিব আহমেদ, আর সংলাপ ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছেন সাব্বির সিনরা। চলচ্চিত্রটির দৃশ্যধারণে  ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। 

‘মঞ্জিল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শোয়েব শান্ত, সুমাইয়া আরপা, শিফাত আবদুল্লাহ আবির, সাদিয়া ইসলাম জুই, নিঝুম বৃষ্টি, শিশু শিল্পী মানহা, মুক্তা, জেরিন রহমান, সিদ্দিক মাস্টারসহ আরও অনেকে।

নির্মাতার প্রত্যাশা, ইউটিউবের দর্শকদের ভালোবাসায় ‘মঞ্জিল’ আরও বড় পরিসরে পৌঁছাবে। দর্শকদের ইতিবাচক সাড়া নতুন প্রজন্মের নির্মাতা ও শিল্পীদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে আগামীতে এর দ্বিতীয় পর্ব নির্মাণের সম্ভাবনা রয়েছে। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত