• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাবা হলেন সঙ্গীতশিল্পী তানজীব সারোয়ার

প্রকাশিত: ১৮:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাবা হলেন সঙ্গীতশিল্পী তানজীব সারোয়ার

বাবা হলেন সঙ্গীতশিল্পী তানজীব সারোয়ার

জনপ্রিয় সঙ্গীতশিল্পী তানজীব সারোয়ারের পরিবারে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। নতুন এই আনন্দের খবরটি ঘিরে শুভেচ্ছায় ভাসছেন এই শিল্পী ও তার পরিবার।

জানা গেছে, তানজীব সারোয়ার ও তার স্ত্রী কন্যাসন্তানের আগমনে বেশ উচ্ছ্বসিত। মা ও নবজাতক দুজনেই ভালো আছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তানজীব সারোয়ারকে অভিনন্দন জানাচ্ছেন। নতুন অতিথিকে ঘিরে পরিবারে এখন বইছে আনন্দের আবহ।

গান ও সুরের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তানজীব সারোয়ার। এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি। কন্যাসন্তানের বাবা হওয়ার অনুভূতি নিঃসন্দেহে তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত