• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ক্ষমতার লড়াইয়ে কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে, ‘আক্কা’র টিজার প্রকাশ

প্রকাশিত: ১৬:৪৭, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ক্ষমতার লড়াইয়ে কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে, ‘আক্কা’র টিজার প্রকাশ

‘আক্কা’র পোস্টার

নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘আক্কা’র অফিসিয়াল টিজার প্রকাশ পেয়েছে। এতে প্রধান দুই চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ ও বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তেকে। আশির দশকের পটভূমিতে নির্মিত সিরিজটিতে উঠে আসবে নারীশাসিত এক কাল্পনিক রাজ্য, ক্ষমতার দ্বন্দ্ব এবং গ্যাংস্টারদের সংঘাতের গল্প।

‘আক্কা’র গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরনুরু। যেখানে দীর্ঘদিন ধরে নারীদের শাসন প্রতিষ্ঠিত। নিজেদের ক্ষমতা ও আধিপত্য ধরে রাখতে মরিয়া তারা। কিন্তু বহিরাগত এক শক্তির আগমনে সেই শাসনব্যবস্থা হুমকির মুখে পড়ে। শুরু হয় সংঘাত, প্রতিদ্বন্দ্বিতা ও টিকে থাকার লড়াই।

সিরিজটিতে ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। অন্যদিকে রুদ্র চরিত্রে দেখা যাবে রাধিকা আপ্তেকে। দুই শক্তিশালী নারী চরিত্রের ভিন্ন দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার দ্বন্দ্ব গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তনভি আজমি।

‘আক্কা’ লিখেছেন ও পরিচালনা করেছেন ধর্মরাজ শেট্টি। এটি তাঁর পরিচালনায় প্রথম সিরিজ। প্রযোজনায় রয়েছে ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট।

আগামী ৩০ অক্টোবর ২০২৬ নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির। টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। নারীশাসন, ক্ষমতার লড়াই ও অপরাধজগতের টানটান উত্তেজনা নিয়ে ‘আক্কা’ কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত