• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

 ‘জেলার ২’-এর সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক নেলসন

প্রকাশিত: ১৯:৫০, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
 ‘জেলার ২’-এর সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক নেলসন

রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’-এর সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক নেলসন দিলীপকুমার। দর্শকদের অভূতপূর্ব ভালোবাসা ও সাড়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, রজনীকান্তের জাদু সত্যিই অন্য রকম!

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রজনীকান্ত ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে একটি ছবি পোস্ট করে নেলসন লেখেন, ‘প্রেক্ষাগৃহে উন্মাদনা চলছে! “জেলার ২”-এর প্রতি দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ৩২০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এতে টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। নেলসন পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালান।

বক্স অফিসের সাফল্য আর দর্শকদের উন্মাদনায় ‘জেলার ২’ নিয়ে এখন বেশ আলোচনায় দক্ষিণী চলচ্চিত্রজগৎ।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত