• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আবু ইসহাকের ‘জোঁক’ গল্পের নাট্যরূপ মঞ্চস্থ, অভিনয়ে শিক্ষক ও শিক্ষর্থীরা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪২, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪৪, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আবু ইসহাকের ‘জোঁক’ গল্পের নাট্যরূপ মঞ্চস্থ, অভিনয়ে শিক্ষক ও শিক্ষর্থীরা

প্রখ্যাত কথাসাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষ উপলক্ষে তার বিখ্যাত ছোটগল্প ‘জোঁক’-এর নাট্যরূপ মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৪৮ নম্বর লোনসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটকটি মঞ্চস্থ হয়।

নাটকে গ্রামীণ বাংলার দরিদ্র কৃষকের জীবনসংগ্রাম, শোষণ ও বঞ্চনার চিত্র তুলে ধরা হয়। গল্পের প্রধান চরিত্র ওসমানের মধ্য দিয়ে ভাগচাষির অসহায়ত্ব এবং সমাজের শোষণমূলক বাস্তবতা ফুটিয়ে তোলা হয়।

নাটকে ওসমান চরিত্রে অভিনয় করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হক মুন্না। মাজু বিবি চরিত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইষা মন্ডল, তোতা চরিত্রে ইব্রাহিম, জমিদার চরিত্রে ফারদিন মাল এবং গোমস্তা চরিত্রে সিয়াম শেখ অভিনয় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম, নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওবায়দুল হক, নড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর ছৈয়াল প্রমুখ।

উল্লেখ্য, আবু ইসহাক ১৯২৬ সালের ১ নভেম্বর শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন। তার কালজয়ী উপন্যাস ‘সূর্য-দীঘল বাড়ী’ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি। তার জন্মশতবর্ষ উপলক্ষে নড়িয়া উপজেলা প্রশাসন মাসব্যাপী বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত